জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

“আগামী নির্বাচন ভোটারবিহীন হবে না”

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটারবিহীন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, জনগণের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন হবে। বিশেষ করে নারী ভোটারদের মধ্য জাগরণ দেখা যাচ্ছে। আগামী নির্বাচন ভোটারবিহীন হবে না।

আজ বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সুষ্ঠু নির্বাচনে সবার সহযোগিতা চায় আওয়ামী লীগ। একই সঙ্গে দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলারও আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জাতিসংঘ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠালেও যুক্তরাষ্ট্র, কমনওয়েলথসহ অনেকে পাঠাচ্ছে। এ পর্যন্ত নির্বাচন কমিশনে প্রায় শতাধিক পর্যবেক্ষকের নাম চলে এসেছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির শেষ কথার পর আওয়ামী লীগের কোনো আহ্বান থাকতে পারে না। বিএনপির জন্য আর কোনো স্পেস নেই। তারা নিজেরাই সেই সুযোগ নষ্ট করেছে।

নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন যা চায়, আওয়ামী লীগ তাই চায় বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে একমত। আমরাও চাই ইউরোপীয় ইউনিয়ন যা বলেছে, আমরা তাদের সঙ্গে একমত।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনকে নিয়ে যত বিভ্রান্তি হয়েছে, যত অপবাদ ছাড়ানো হয়েছে, সেখানে কিন্তু অনেকে ভেবেছিল বিদেশি পর্যবেক্ষক সাড়া দেবে না। কিন্তু শতাধিক পর্যবেক্ষক অলরেডি সাড়া দিয়েছে। এ নিয়ে আমরা চিন্তিত না।

আরও পড়ুনঃ মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার মারা গেছেন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র