জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ

আসন্ন দ্বাদশ সংসদীয় নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে জাতিসংঘের কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে ডুজারিক বলেন, সুনির্দিষ্ট ‘ম্যান্ডেট’ ছাড়া আমরা এমন সিদ্ধান্ত খুব কম, খুবই কম নিয়ে থাকি।

আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিককে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়। জাতিসংঘের পক্ষ থেকে এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো হবে কি না সে বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়।

তিনি বলেন, এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। একই সঙ্গে বাংলাদেশের জনগণ যেন নির্বিঘ্নে তাদের মতামত প্রকাশ করতে পারে তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, আমরা আবারও নির্বাচনে সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানাচ্ছি যেন লোকজন তাদের ভোট এবং মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ মার্কিন কূটনীতিক হেনরি কিসিঞ্জার মারা গেছেন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র