সারাদেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬১৫ জনে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৯৬৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৯৩ এবং ঢাকার বাইরের ৭৭৫ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩ জন, ঢাকা বাইরের ২ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট তিন লাখ ১১ হাজার ১৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৭ হাজার ৬৯২ জন, আর ঢাকার বাইরের ২ লাখ ৩ হাজার ৩২২ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৪৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২১৬ জন এবং ঢাকার বাইরের ৭২৭ জন।