মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি নিহত
মালয়েশিয়ার পেনাং রাজ্যে একটি নির্মাণাধীন ভবন ধসে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি আহত হয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে দেশটির পেনাং রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব এ এস এম জাহিদুর রহমান নিহতদের পরিচয় শনাক্ত করেন। নিহতরা হলেন- মোহাম্মদ মোকাদ্দেস আলী (৪৬), মোহাম্মদ সাইফুল ইসলাম (২৯) ও মো. আহেদ আলী (৪২)। আহত দুজন হলেন- মো. রাজু ইসলাম (৩৩) ও মো. উজ্জল মৃধা (৩০)। তাদের স্থানীয় পেনাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে উজ্জ্বলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সচিব এ এস এম জাহিদুর রহমান।
এর আগে মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে দেশটির পেনাং রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। পেনাংয়ের উপ-পুলিশ প্রধান মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন যে এ ঘটনার হতাহতরা বাংলাদেশি নাগরিক।
মঙ্গলবার স্থdeadনীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে দুর্ঘটনার ভবন ধসে দুই শ্রমিক ঘটনাস্থলেই যান। আরেকজন হাসপাতালে মারা যান। এ ঘটনায় দুই শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে।





