জাতীয় ফিচার

পদোন্নতি পেলেন ১৭৭ পুলিশ কর্মকর্তা

পদোন্নতি পেলেন ১৭৭ পুলিশ কর্মকর্তা

পুলিশ ১৫০ কর্মকর্তা সুপারনিউমারারি পুলিশ সুপার পদে (গ্রেড-৫) পদোন্নতি পেয়েছেন, ২৭  পুলিশ কর্মকর্তা পেয়েছন স্বাভাবিক পদোন্নতি।

বিষয়টি জানিয়ে ৬ নভেম্বর আলাদা প্রজ্ঞাপনে জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, ১৫০টি সুপারনিউমারারি পদের বিপরীতে ১৫০ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হলো। যে সকল কর্মকর্তা মিশনে, শিক্ষাছুটি/প্রেষণ ও লিয়েনে কর্মরত আছেন সেসব কর্মকর্তা মূল কর্মস্থলে যোগদানের পর তাদের পদোন্নতি কার্যকর হবে এবং প্রকৃত যোগদানের তারিখের আগে কোনো আর্থিক সুবিধা পাবেন না।

প্রজ্ঞাপনে জানানো হয়, পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্যকোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং পদ সৃষ্টির তারিখ থেকে ১৫০টি সুপারনিউমারারি পদের মেয়াদ হবে এক বছর। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।

এদিকে আলাদা আরেকটি প্রজ্ঞাপনে আরও ২৭ জনকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়েছে। তারা স্বাভাবিক পদোন্নতি পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র পাঠাতে হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

প্রসঙ্গত, সুপারনিউমারারি পদ বলতে বুঝায় পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত

রিপোর্টার

About Author

5 Comments

  1. ঢাকা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো - Tathya Sangjog

    November 7, 2023

    […] আরও পড়ুন: পদোন্নতি পেলেন ১৭৭ পুলিশ কর্মকর্তা […]

  2. বিএনপি বিরোধী দল না; আমাদের বিরোধী দল হলো জাতীয় পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী - Tathya Sangjog

    November 7, 2023

    […] আরও পড়ুনঃ পদোন্নতি পেলেন ১৭৭ পুলিশ কর্মকর্তা […]

  3. জড়িতদের চিহ্নিত করে দায় স্বীকার করেছেন বিএনপি নেতারা: ডিবি প্রধান - Tathya Sangjog

    November 7, 2023

    […] আরও পড়ুনঃ পদোন্নতি পেলেন ১৭৭ পুলিশ কর্মকর্তা […]

  4. আগুন সন্ত্রাস করে জনগণের সম্পদ নষ্টকারীদের প্রতিরোধ করতে হবে: খাদ্যমন্ত্রী - Tathya Sangjog

    November 7, 2023

    […] আরও পড়ুনঃ পদোন্নতি পেলেন ১৭৭ পুলিশ কর্মকর্তা […]

  5. সরকার সমস্ত আগুন সন্ত্রাসীদের নির্মূল করতে বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী - Tathya Sangjog

    November 7, 2023

    […] আরও পড়ুনঃ পদোন্নতি পেলেন ১৭৭ পুলিশ কর্মকর্তা […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র