জাতীয় ফিচার

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত উপনির্বাচনের ফলাফল

অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রেখে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি), জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের ইসি সচিব জানান, গত রোববার ওই দুটি আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ করা হয়। রিটার্নিং কর্মকর্তা ইতিমধ্যে ভোটের ফলাফলও প্রকাশ করেছেন। তবে ভোটের দিন ওই দুটি আসনের কয়েকটি ভোটকেন্দ্রে প্রকাশ্যে সিল মারার অভিযোগ উঠেছে। বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

সচিব আরও বলেন, চলতি বছর জাতীয় সংসদ গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধনী এনে একটি নতুন ধারা যুক্ত করেছে। সেখানে স্পষ্ট করে বলা আছে, রিটার্নিং কর্মকর্তা ভোটের ফলাফল ঘোষণা করার পরও যদি কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হন অথবা কোনো যৌক্তিক তথ্য উপাত্ত নির্বাচন কমিশনের গোচরীভূত হয় নির্বাচন কমিশন ওই আসনের গেজেট স্থগিত রেখে ওই অভিযোগটি আমলে নেবেন। যথাযথ তদন্ত করাবেন। তদন্ত প্রতিবেদনের আলোকে কমিশন সিদ্ধান্ত নেবে। আইনে নির্বাচন কমিশনকে এই ক্ষমতা দেওয়া হয়েছে।

গণমাধ্যমের বরাতে ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে ২টি কেন্দ্রের কিছু তথ্য উপাত্ত পাওয়া গেছে মন্তব্য করে ইসি সচিব বলেন, সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তাকে তদন্ত করতে নির্দেশনা দিয়েছে ইসি। তদন্ত প্রতিবেদন প্রতিবেদন হাতে পাওয়ার পর সিদ্ধান্ত জানাবে কমিশন।

আরও পড়ুন : সর্বনিম্ন সাড়ে ১২ হাজার টাকা বেতন পাবেন পোশাক শ্রমিকরা

রিপোর্টার

About Author

2 Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র