সড়ক দুর্ঘটনা: যাত্রীবাহী অটোরিকশার নিহত ৭ যাত্রী একই পরিবারের
বাস ধাক্কায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশার ৭ যাত্রী মারা গেছেন। নিহতরা একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ। ৭ নভেম্বর বেলা পৌনে ১২টার দিকে চট্টগ্রামের হাটহাজারীর চারিয়ায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুর গ্রামে নিহতদের রাড়ি। তারা হলেন-বিপ্লব (২৭), বাপ্পা (৩২), রিতা (৪০), শ্রাবন্তী (১৮), বর্ষা (১০), দ্বীপ (০৩), ও দিগন্ত (০৩)।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নূরে আলম জানান, বেলা পৌনে ১২টার দিকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম আসছিল মারসা পরিবহনের একটি বাস। কিন্তু চারিয়া এলাকায় হাটহাজারী থেকে ফটিকছড়িগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুতগতির বাসের সঙ্গে সংঘর্ষের কারণে সিএনজি অটোরিকশাটি অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। সিএনজির আরোহীরা রাস্তার উপর আছড়ে পড়ে। এ সময় সাতজন নিহত হয়। তারা সবাই সিএনজির আরোহী ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহতরা বলেও জানিয়েছেন ডিআইজি নূরে আলম।
আরও পড়ুন: সর্বনিম্ন সাড়ে ১২ হাজার টাকা বেতন পাবেন পোশাক শ্রমিকরা






২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন, আক্রান্ত ১,৯৯৪ - Tathya Sangjog
November 7, 2023[…] […]