খেলা ফিচার

আঙুলে ইনজুরির কারণে বিশ্বকাপের শেষ ম্যাচে নেই সাকিব

আঙুলে ইনজুরির কারণে বিশ্বকাপের শেষ ম্যাচে নেই সাকিব

বিশ্বকাপে ভরাডুবির পর এবার বাংলাদেশ ক্রিকেট দলে জন্য আরেকটি দুঃসংবাদ সাকিবের ইনজুরি। যার ফলে বিশ্বকাপের শেষ ম্যাচ নেই সাকিব আল হাসান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো পারফরম্যান্সের পর বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক বাঁ হাতের আঙুলের ইনজুরিতে পড়েছেন।

৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে বাঁ হাতের তর্জনীতে আঘাত পান সাকিব। এক্স-রের পর জানা গেছে, তার হাতের আঙুলে চিড় ধরেছে। ফলে আগামী ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না সাকিব। সেটিই এবারের বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ। অর্থাৎ টাইগার অধিনায়কের বিশ্বকাপটাই শেষ হয়ে গেছে ওই চোটে।

জাতীয় দলের ফিজিও বায়োজেদুল ইসলাম জানিয়েছেন, ম্যাচে ব্যাটিং করার সময় চোট পান সাকিব। তবে টেপিং আর পেইনকিলার নিয়ে ব্যাটিং চালিয়ে গেছেন তিনি। ম্যাচের পরে এক্স-রেতে আঙুলে চিড় ধরা পড়েছে।

ফিজিও বায়োজেদুল জানান, এমন চোট থেকে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগে। অর্থ্যাৎ একমাসের জন্য মাঠের বাইরে থাকবেন সাকিব আল হাসান।

আরও পড়ুন: “আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার