বিএনপির ২৮ তারিখের সমাবেশ নিয়ে শঙ্কার কোন কারণ নেই: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিএনপির ২৮ তারিখের সমাবেশ নিয়ে শঙ্কার কোন কারণ নেই। আন্দোলনের নামে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে মোকাবিলা করা হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সেমিনার হলে আয়োজিত আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভায় এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
দেশে নির্বাচন সময়মতো হবে, কেউ বাধাগ্রস্ত করতে পারবে না বলে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, বিশ্বের সকল দেশের নির্বাচনে ত্রুটি-বিচ্যুতি হয়। জনগণ ভোটের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করবে।
মন্ত্রী আরও বলেন, বিএনপি বলে দিনের ভোট রাতে হয়েছে। কিন্ত কোন প্রমাণ দিতে পারে না। বিএনপি প্রেসক্লাবের সামনে সভা করে জনগণ তাদের কাছে যায় না। জঙ্গিরা বোমাবাজি করে, এদের দলে কেউ যাবেন না।
আরও পড়ুনঃ “আমরা আটঘাট বেঁধে নেমেছি; অলিগলিতেও পালানোর পথ পাবেন না”





