জাতীয় দেশ সংযোগ

“বিএনপি চায় বাংলাদেশ বিদেশিদের ওপর নির্ভরশীল হোক”

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আমরা উন্নয়নের নতুন দিগন্ত সৃষ্টি করেছি, যা সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছে। তারা চায় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে বাংলাদেশ বিদেশিদের ওপর নির্ভরশীল হোক।

আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের মধুপুরে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের তেল ফসল ও ধানের উৎপাদন বৃদ্ধিতে করণীয় শীর্ষক সেমিনারে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, তাদের প্রভু হলো; পাকিস্তান, এখনো পাকিস্তানের মায়া যায় নেই। পাকিস্তানের উচ্ছিষ্ট খেয়েছে, পাকিস্তানের পা চেটেছে, ধর্মের নামে মানুষ হত্যা করেছে। বাংলাদেশের সম্পদ পাকিস্তানে পাচার করেছে। আবারও ওই পথে যেতে চায় তারা (বিএনপি)। এজন্য তাদের লক্ষ্য নির্বাচন বানচাল করা। তাদের পায়ের নিচে মাটি নেই। তারা ক্ষমতায় থেকে দেশটাকে ধ্বংস করে দিয়েছিলো অর্থনৈতিকভাবে। গণতন্ত্র ছিলো না। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি।

তিনি বলেন, বিএনপি ১৯৯১ সাল থেকে ৯৬ পর্যন্ত ক্ষমতায় ছিলো। কৃষকদের সার দিতে পারেনি, বরং ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করেছিলো। ভোটের মাধ্যমে তাদের জবাব দিয়ে জনগণ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় এনেছে। আবারও ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকার পর কৃষকের সারের বস্তা নিয়ে দৌড়াতে হতো; সেজন্য বিদ্যুৎ দিতে পারেনি।

কৃষিমন্ত্রী বলেন, ২৮ অক্টোবর যতোই হুমকি দিক দেশ অচল করবে। ঢাকা থেকে বিচ্ছিন্ন করবে। অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে। আমি মনে করি তারা পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি মোকাবেলা করবে। রাজনৈতিক দল হিসাবে নীরব দর্শকের ভূমিকা পালন করব না।’

 

আরও পড়ুনঃ “আমরা আটঘাট বেঁধে নেমেছি; অলিগলিতেও পালানোর পথ পাবেন না”

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র