জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রোববার পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

আগামীকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

রোববার দুপুর ১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এবং পরে গোপীবাগ রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

এদিকে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে নবপত্রিকা স্থাপন ও অঞ্জলির মাধ্যমে মন্দিরে মন্দিরে চলছে দেবীর আরাধনা।

দুর্গতিনাশিনী দেবী দুর্গা এসেছেন মর্ত্যলোকে। তাই বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা মেতেছেন উৎসবের আমেজে। মহাসপ্তমীর সকালে নবপত্রিকা স্নান করিয়ে আনা হয় মণ্ডপে। এই নবপত্রিকাকে প্রচলিত কথায় বলা হয় কলাবউ।

লাল পাড় সাদা শাড়ি পরিয়ে বাংলার বধূরূপ দিয়ে দেবীর ডানপাশে স্থাপন করা হয়। এর মাধ্যমে শুরু হয় সপ্তমীর পূজা। করা হয় ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান।

পূজা শেষে অঞ্জলির মাধ্যমে দেবীর কাছে নিজেকে সমর্পণ, তাই দুর্গার আরাধনায় ভক্তরা মণ্ডপে ছুটে এসেছেন।

ভক্তদের কষ্ট দূর করতে এ বছর দেবী দুর্গা এসেছেন ঘোড়ায় চড়ে। আর বিজয়া দশমীর দিনে একই বাহনে মর্ত্যলোক ছেড়ে যাবেন। রোববার ২২ অক্টোবর অষ্টমী, ২৩ অক্টোবর নবমী এবং ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসবের।

আরও পড়ুনঃ আইনজীবীদের জন্য প্রতিটি জেলায় বিশেষ প্লটের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র