জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

বিএনপির গায়েবি মামলার অভিযোগ ভিত্তিহীন দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

বিএনপির গায়েবি মামলার অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপির গায়েবি মামলার অভিযোগ ভিত্তিহীন। ঘটনায় ভুক্তভোগীরা মামলাগুলো করেন। বিএনপি এটাকে গায়েবি মামলা বলে অপপ্রচার চালাচ্ছে। যেগুলো গায়েবি মামলা বলা হচ্ছে, সেসব ঘটনা ঘটেছে বলেই মামলাগুলো হয়েছে।

আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরে রায়পুর উপজেলা আর্টস্কুল উদ্বোধন ও শ্রী শ্রী রাধামদন জিউর মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়সহ উপহার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি যদি সন্ত্রাস-জঙ্গিবাদের মধ্য দিয়ে কিছু করতে চায়, দেশের মানুষই তার জবাব দেবে। ঘটনা যেখানেই ঘটে সেখানেই মামলা হয়।

তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ষড়যন্ত্র করে আসছে। সবাই দেখেছে তারা কিভাবে অগ্নিসন্ত্রাস করেছে, মানুষকে পুড়িয়েছে। কাজেই এদেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী টানা ১৫ বছরে দেশকে উন্নয়ন আর অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছেন। দেশকে বদলে দিয়েছেন। মানুষ যখন কোনোভাবেই তাদের (বিএনপি) ডাকে সাড়া দিচ্ছে না তখন তারা নানা ধরনের হুঙ্কার দিচ্ছে, দেশ অচল করে দেবে। আবার মানুষ হত্যা করবে। এ ধরনের হুঙ্কার-সন্ত্রাস মানুষ পছন্দ করে না। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে চিরতরে নির্মূল করার জন্য মানুষ তৈরি হয়ে গেছে।

আরও পড়ুনঃ আইনজীবীদের জন্য প্রতিটি জেলায় বিশেষ প্লটের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র