জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

সংবিধানে কোথাও নির্বাচনকালীন সরকার নিয়ে কিছু বলা নেই: আইনমন্ত্রী

নির্বাচনকালীন সরকার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধানে কিন্তু কোথাও নির্বাচনকালীন সরকার নিয়ে কিছু বলা নেই। আগেও বলেছি, এখনো বলছি। এটা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন, নির্বাচনকালে তার কতজন মন্ত্রী প্রয়োজন, কতজন না।

আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সংবিধানে কিন্তু কোথাও নির্বাচনকালীন সরকার নিয়ে কিছু বলা নেই। আগেও বলেছি, এখনো বলছি। এটা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন, নির্বাচনকালে তার কতজন মন্ত্রী প্রয়োজন, কতজন না। তার যদি সবার প্রয়োজন থাকে, তাহলে সবাই থাকবে। তিনি যদি মনে করেন, তিনি ছোট আকার চান, তাহলে সেটাও করতে পারেন। এটা তার ডিসক্রিয়েশন, সংবিধান তাকে সেই ক্ষমতা দিয়েছে।

তিনি বলেন, শ্রম আইনের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। এখন যে সংশোধনীগুলো আছে সেটার বিষয়ে আইএলওর কিছু বক্তব্য আছে। আইএলও কান্ট্রি ডিরেক্টর তাদের বক্তব্য তুলে ধরেছেন, আমরা সেটা শুনেছি। কিছু কিছু ব্যাপারে আজ সমাধান করে ফেলেছি। আর কিছু বিষয়ে আগামী ২২ অক্টোবর ফের আলাপ-আলোচনায় বসব।

মন্ত্রী বলেন, ট্রেড ইউনিয়ন গঠন নিয়ে আলাপ হয়েছে। গ্রুপ অব কোম্পানিজ ট্রেড ইউনিয়ন করতে চাইলে তখন ৩০ শতাংশ শ্রমিকের স্বাক্ষর লাগতো। সেটিকে সংশোধন করে ২০ শতাংশ করা হচ্ছে। পর্যায়ক্রমে এটা কমানো হবে বলে আইএলওর কাছে আমাদের অঙ্গীকার ছিল।

তিনি বলেন, ৩ হাজারের বেশি শ্রমিক কাজ করে এমন প্রতিষ্ঠানে ২০ শতাংশের বদলে ১৫ শতাংশ শ্রমিকের স্বাক্ষরে ট্রেড ইউনিয়ন গঠন করা যাবে। তাদের এরিয়া অব কনসার্ন যেটা আমার মনে হয় না এটার ব্যাপ্তি অনেক। এটা সমাধান করা যাবে বলে আমি বিশ্বাস করি।

আরও পড়ুনঃ “যুদ্ধের প্রভাব জ্বালানির দামের ওপর পড়লে কেবল বাংলাদেশ নয়, পুরো বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র