অন্যান্য জাতীয় দেশ সংযোগ ফিচার

“যুদ্ধের প্রভাব জ্বালানির দামের ওপর পড়লে কেবল বাংলাদেশ নয়, পুরো বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে”

"গ্রিডে বিপর্যয়ে দায়ীদের চাকরিচ্যুত করা হবে"

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের প্রভাব জ্বালানির দামের ওপর পড়লে কেবল বাংলাদেশ নয়, পুরো বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ মঙ্গলবার ‘স্মার্ট গ্রিড রোডম্যাপ ইন বাংলাদেশ ফেজ টু’ শীৰ্ষক সমীক্ষা বাস্তবায়নের অংশ হিসেবে স্মার্ট গ্রিড এক্সপেরিয়েন্স দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

যুদ্ধের পরিস্থিতি এখন খুব খারাপের দিকে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের কিছু হলে জ্বালানির দাম নিয়ে ঝামেলা হয়। এখন পর্যন্ত আমরা কোনও সমস্যায় পড়িনি। আমরা দাম সহনীয় রাখার চেষ্টা করছি। যুদ্ধের পরিস্থিতি এখন খুব খারাপের দিকে যাচ্ছে। যেদিকে এগোচ্ছে সেটা ভালো লক্ষণ নয়। তবে দেশে তেলের দাম এখনও নিয়ন্ত্রণে আছে। সবার মতো এ বিষয়ে আমরা চিন্তিত।

জ্বালানি না পেলে অথবা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সৌরশক্তি ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নসরুল হামিদ। তিনি বলেন, বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে তেলের দাম নির্ধারণের ফর্মূলা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন সেটি অনুমোদন হওয়ার অপেক্ষা রয়েছে। এটি নির্বাচনের পর অনুমোদন পেতে পারে।

স্মার্ট গ্রিডের ফার্স্ট ফেজে কিছু সমস্যা খুঁজে বের করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেকেন্ড ফেজে এটি মাথায় রেখেই কাজ করা হবে। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে এটি কাজে লাগবে।

আরও পড়ুনঃ জয়িতা টাওয়ার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

5 Comments

  1. নারীদের নিজেদের গুণেই নিজেদের অধিকার আদায় করে নিতে হবে: প্রধানমন্ত্রী - Tathya Sangjog

    October 17, 2023

    […] আরও পড়ুনঃ “যুদ্ধের প্রভাব জ্বালানির দামের ওপর … […]

  2. সংবিধানে কোথাও নির্বাচনকালীন সরকার নিয়ে কিছু বলা নেই: আইনমন্ত্রী - Tathya Sangjog

    October 17, 2023

    […] আরও পড়ুনঃ “যুদ্ধের প্রভাব জ্বালানির দামের ওপর … […]

  3. ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে আমাদের মশা নিয়ন্ত্রণ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী - Tathya Sangjog

    October 17, 2023

    […] আরও পড়ুনঃ “যুদ্ধের প্রভাব জ্বালানির দামের ওপর … […]

  4. "বাংলাদেশের ফার্নিচারের কোয়ালিটি বিশ্বের যে কোনো দেশেরই নজর কাড়বে" - Tathya Sangjog

    October 17, 2023

    […] আরও পড়ুনঃ “যুদ্ধের প্রভাব জ্বালানির দামের ওপর … […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র