বিনোদন

শেখ হাসিনার রূপে নুসরাত ফারিয়া দেখা দিলেন

‘মুজিব: একটি জাতির রূপকার‘ সিনেমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া ধরা দিলেন।

বুধবার নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে নুসরাত ফারিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপে প্রথমবারের মতো এমন একটি ছবি পোস্ট করেছেন। অভিনেত্রী ইনস্টাগ্রামে দেয়া ছবির ক্যাপশনে লেখেন, তার বিয়ের দিনে।

ছবিতে দেখা যায়, নুসরাতের পরনে সাদা শাড়ি, মাথায় ঘোমটা দেয়া। গলায় ও কানে স্বর্ণের গহনা। হাতে একটি লাল গোলাপ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ কাল শুক্রবার (১৩ অক্টোবর) সারা দেশে ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেতে যাচ্ছে। আর এ সিনেমায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।

আরও পড়ুনঃ পণ্য পরিবহনে সড়কে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের ঘোষণা ডিএমপির

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ফিচার বিনোদন

গোপন বিয়ে প্রকাশ্যে এলো মা হওয়ার খবরে

আবারও পরীমণি খবরের পাতায়, শিরোনাম- মা হচ্ছেন ঢালিউডের এই তারকা। মা হওয়ার খবর পেয়েই আনন্দে ভেসে গিয়েছেন রাজ-পরী। ভাগ করে
বিনোদন

শাহরুখের বাড়ি উডিয়ে দেয়ার হুমকি

কিং খন শাহরুখের বাড়ি ‘মান্নাত’উড়িয়ে দেয়ার হুমকি মধ্যপ্রদেশের জবলপুর থেকে একজনকে আটক করেছে ভারতের পুলিশ। পুলিশ জানিয়েছে, উড়ো ফোনে মুম্বইয়ের