জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

পণ্য পরিবহনে সড়কে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের ঘোষণা ডিএমপির

পণ্য পরিবহনে সড়কে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্সের পাশাপাশি বাজারকে অস্থিতিশীল করলেই কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে বিভিন্ন বাজার কমিটির প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ সভায় তিনি এমন হুঁশিয়ারি দেন। বলেন, ব্যবসায়ীদের পণ্য কেনাবেচার রসিদ সংরক্ষণ করতে হবে। না হলে তাদের জরিমানাসহ শাস্তির মুখোমুখি করা হবে।

ডিএমপি কমিশনার বলেন, যারা বাজার অস্থিতিশীল করতে কাজ করছে, সেই সিন্ডিকেট ভাঙতে হবে। আর যে কোনো সিন্ডিকেট ভেঙে দেয়ার জন্য ডিএমপি সক্ষম। আমরা সর্বোচ্চ পর্যায়ে কাজ করব।

ব্যবসায়ীরা রসিদ সংগ্রহ করেন না মন্তব্য করে হাবিবুর রহমান বলেন, পণ্য কেনার সময় ব্যবসায়ীদের রসিদ সংগ্রহ করতে হবে। কারো রসিদ না থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

উৎপাদনকারী, ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে মন্তব্য করে ডিএমপি কমিশনার বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যাতে কোনো সিন্ডিকেট বাজার অস্থিতিশীল করতে না পারে। ব্যবসায়ীদের যেমন রসিদ সংগ্রহ করতে হবে, তেমনি ভোক্তারা যদি চায় সে রসিদ দেখতে পারে। এভাবে একযোগে কাজ করে আমরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে চাই।’

প্রধানমন্ত্রী সবসময় বাজারের খোঁজখবর নেন জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বাজারের বিষয়ে খোঁজখবর করেন। বাজার পরিস্থিতি ঠিক আছে কি না জিজ্ঞেস করেন।

নিত্যপ্রয়োজনীয় পণ্য আনা-নেয়ায় চাঁদাবাজির প্রসঙ্গে হাবিবুর রহমান বলেন, আগে রাস্তায় পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজির দৃশ্য দেখা যেত। বর্তমানে রাস্তায় কোনো হয়রানি বা চাঁদাবাজি দেখা যায় না। তারপরও কেউ অভিযোগ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারকে পুলিশ সবসময় সাহায্য করবে মন্তব্য করে হাবিবুর রহমান বলেন, ‘বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা অনেক ভালো। অনেকে গুজব সৃষ্টি করে দেশের বাজারে অস্থিতিশীল অবস্থা তৈরি করছে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। যে কোনো অপতৎপরতা রুখে দিতে আমরা কাজ করব। ভোক্তা অধিদফতর ও জনগণের পাশে পুলিশ সব সময় থাকবে।’

আরও পড়ুনঃ দেশের গণতন্ত্র নস্যাৎ করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে: তথ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

6 Comments

  1. আমরা কারও দলে নেই, কারও লেজুড় হতে চাই না: পররাষ্ট্রমন্ত্রী - Tathya Sangjog

    October 12, 2023

    […] আরও পড়ুনঃ পণ্য পরিবহনে সড়কে চাঁদাবাজি বন্ধে জ… […]

  2. একদিনে ডেঙ্গুতে ১৩ জনের মত্যু - Tathya Sangjog

    October 12, 2023

    […] আরও পড়ুনঃ পণ্য পরিবহনে সড়কে চাঁদাবাজি বন্ধে জ… […]

  3. শেখ হাসিনার রূপে নুসরাত ফারিয়া দেখা দিলেন - Tathya Sangjog

    October 12, 2023

    […] আরও পড়ুনঃ পণ্য পরিবহনে সড়কে চাঁদাবাজি বন্ধে জ… […]

  4. হামাসের হামলায় ইসরায়েলে নিহত ১৩০০ - Tathya Sangjog

    October 12, 2023

    […] আরও পড়ুনঃ পণ্য পরিবহনে সড়কে চাঁদাবাজি বন্ধে জ… […]

  5. ল্যাপটপ ও মোবাইলের অতিরিক্ত ব্যবহার চোখের ক্ষতি করে - Tathya Sangjog

    October 12, 2023

    […] আরও পড়ুনঃ পণ্য পরিবহনে সড়কে চাঁদাবাজি বন্ধে জ… […]

  6. ঢাকাসহ সারা দেশে অনশন করবে বিএনপি - Tathya Sangjog

    October 12, 2023

    […] আরও পড়ুনঃ পণ্য পরিবহনে সড়কে চাঁদাবাজি বন্ধে জ… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র