খেলার সংযোগ ফিচার

সাকিব-মিরাজের জাদুতে ১৫৬ রানেই আফগানিস্তানকে অলআউট করলো বাংলাদেশ

সাকিব আল হাসান ও মেহেদী হাসানের স্পিন জাদুতে ১৫৬ রানে অলআউট হয়েছে আফগানিস্তান।

আজ শনিবার আফগানদের উদ্বোধনী জুটি ভাঙতে বেগ পেতে হয় টাইগারদের। অবশেষে ব্রেকথ্রু এনে দেন সাকিব আল হাসান। নিজের কোটার দ্বিতীয় ওভারে বল করতে এসেই নজিবুল্লাহ জাদরানের উইকেট তুলে নেন সাকিব। তানজিদ তামিমের হতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ২২ রান করেন জাদরান।

এরপর রহমত শাহকে নিয়ে রানের চাকা ঘুরাচ্ছিলেন রহমানউল্লাহ গুরবাজ। তাদের ৩৬ রানের জুটিও ভাঙেন সাকিব। উড়িয়ে মারতে গিয়ে ক্রিজের ভেতরই লিটন দাসকে ক্যাচ দেন রহমত। ২৫ বলে ১৮ রান করেন আফগান ব্যাটার।

এরপর অবশ্য সাকিব, মিরাজ, শরিফুল এবং মোস্তাফিজদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৩৭.২ ওভারেই ১৫৬ রানে অলআউট হয়ে গেছে আফগানিস্তান।

৯ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। মেডেন নেন ৩ ওভার। সাকিব ৮ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট। ২ উইকেট নেন শরিফুল ইসলাম। ১টি করে উইকেট নিলেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃ “ওয়েজবোর্ড কার্যকর করা বেসরকারি টেলিভিশনের মালিকদের দায়িত্ব”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার