অর্থ-বাণিজ্য ফিচার

দেশের বাজারে সোনার দাম কমলো

দেশের বাজারে সব থেকে ভালো মানের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ২৮৪ টাকা কমিয়ে ৯৯ হাজার ৯৬০ টাকা নির্ধারন করা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে ২৫ আগস্ট ভালো মানের এক ভরি সোনার দাম ২ হাজার ২২২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয় এক লাখ এক হাজার ২৪৪ টাকা। দেশের ইতিহাসে আগে কখনো সোনার এত দাম হয়নি।

এক মাসের বেশি সময় ধরে রেকর্ড এই দামে দেশের বাজারে সোনা বিক্রি হয়েছে। এক মাস পর এখন দাম কিছুটা কমানো হলো। অবশ্য সোনার গয়না কিনতে ক্রেতাদের বাজুস নির্ধারিত দামের থেকেও বাড়তি অর্থ গুণতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে সোনার গয়না বিক্রি করা হয়। এর সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে নতুন দাম অনুযায়ী ভালো মানের এক ভরি সোনার গয়না কিনতে ক্রেতাদের এক লাখ ৮ হাজার ৪৫৭ টাকা গুণতে হবে।

রিপোর্টার

About Author

13 Comments

  1. এসব কারণেই বাড়ছে হৃদরোগ - Tathya Sangjog

    September 28, 2023

    […] আরও পড়ুনঃ দেশের বাজারে সোনার দাম কমলো […]

  2. আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন - Tathya Sangjog

    September 28, 2023

    […] আরও পড়ুনঃ দেশের বাজারে সোনার দাম কমলো […]

  3. "যুদ্ধ থামান, বড় বড় সংকট দেখেন, আমাদের নিয়ে মাথা ঘামানোর দরকার নেই" - Tathya Sangjog

    September 28, 2023

    […] আরও পড়ুনঃ দেশের বাজারে সোনার দাম কমলো […]

  4. আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ আবার অন্ধকারে ফিরে যাবে - Tathya Sangjog

    September 28, 2023

    […] আরও পড়ুনঃ দেশের বাজারে সোনার দাম কমলো […]

  5. দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু - Tathya Sangjog

    September 28, 2023

    […] আরও পড়ুনঃ দেশের বাজারে সোনার দাম কমলো […]

  6. "হামিদ কারজাই’ মার্কা সরকার গঠনের অপচেষ্টা কখনো বাস্তবায়িত হবে না" - Tathya Sangjog

    September 28, 2023

    […] আরও পড়ুনঃ দেশের বাজারে সোনার দাম কমলো […]

  7. ক্যান্সার চিকিৎসায় আয়ুর্বেদিক পদ্ধতিতে মিলছে সাফল্য - Tathya Sangjog

    September 28, 2023

    […] আরও পড়ুনঃ দেশের বাজারে সোনার দাম কমলো […]

  8. বিএনপি দেশের উন্নয়ন চোখে দেখে না - Tathya Sangjog

    September 28, 2023

    […] আরও পড়ুনঃ দেশের বাজারে সোনার দাম কমলো […]

  9. বিদেশে ৯০ শতাংশ ভিখারী পাকিস্তানি - Tathya Sangjog

    September 28, 2023

    […] আরও পড়ুনঃ দেশের বাজারে সোনার দাম কমলো […]

  10. বিশ্বের অষ্টম মহাদেশ জিল্যান্ডিয়া - Tathya Sangjog

    September 28, 2023

    […] আরও পড়ুনঃ দেশের বাজারে সোনার দাম কমলো […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার