জনগণের রায়ে আগামী দিনেও শেখ হাসিনা ক্ষমতায় আসবে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ওসেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যতো ষড়যন্ত্রই হোক না কেন, জনগণের রায়ে আগামী দিনেও শেখ হাসিনা ক্ষমতায় আসবে। বিএনপি ঢাকা দখল করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার যে স্বপ্ন দেখছে, তা কখনই সফল হবে না। আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথে তাদের প্রতিহত করবে।
আজ বুধবার বিকেলে টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি হাই স্কুল মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিদেশীদের উপর ভর করে বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কখনও বাস্তবায়ন হবে না।
বিএনপি-জামাতের নৈরাজ্য এবং দেশবিরোধী ষড়যন্ত্রের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের আস্থা অর্জনে ব্যর্থ বিএনপি এখন বিদেশিদের নিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে দেশের মানুষ তাদের প্রতিহত করবে।]





