অন্যান্য দেশ সংযোগ ফিচার

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

নরসিংদীর রায়পুরা ও শিবপুরে মাত্র ৫ ঘন্টার ব্যবধানে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া এই দুটি দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার রাত সাড়ে ৯টা ও ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার ভিটিমরজালে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হন।

নিহতরা হলেন: রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বড়চর গ্রামের মো. কাসেম মিয়ার স্ত্রী দোলনা বেগম (৫৫), তার নাতি আরিয়ান (৭) ও বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের রানা মিয়া (১৮)।

রাত ২টার দিকে নরসিংদীর শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো এ দুর্ঘটনায় নিহতদের পরিচত নিশ্চিত করা যায়নি।

আরও পড়ুনঃ এয়ার কন্ডিশনারের বিল সাশ্রয়ে এই নিয়মগুলো মেনে চলুন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার