অন্যান্য দেশ সংযোগ ফিচার বিশ্ব সংযোগ

“দেশের ৫ মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ৭৮২২ কোটি”

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, পাঁচটি মোবাইল অপারেটরের কাছে সরকারের ৭ হাজার ৮২২ কোটি টাকা ৩ লাখ টাকা।

আজ সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকারের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

মোস্তাফা জব্বার বলেন, বর্তমানে দেশে ৪টি মোবাইল কোম্পানি পরিচালিত হচ্ছে। ২০২২-২৩ অর্থ বছরে মোবাইল অপারেটর কোম্পানিগুলো সরকারকে ৩ হাজার ১৭৮ কোটি ৯১ লাখ টাকা রাজস্ব পরিশোধ করেছে। এছাড়া বিটিআরসির অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগে সংরক্ষিত সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, মোবাইল অপারেটরগুলির কাছে বকেয়ার পরিমাণ ৭ হাজার ৬৯২ কোটি ৬৭ লাখ টাকা।

তিনি আরও জানান, সবচেয়ে বেশি ৬ হাজার ১০১ কোটি ৮১ লাখ টাকা গ্রামীণ ফোনের কাছে বকেয়া রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলালিংক। প্রতিষ্ঠানটির বকেয়া ৮৮০ কোটি ১৫ লাখ টাকা। রবি আজিয়াটার বকেয়ার পরিমাণ ৫৩৯ কোটি ৭৬ লাখ টাকা এবং সিটিসেলের কাছে ১৭০ কোটি ৯৫ লাখ টাকা বকেয়া রয়েছে। এছাড়াও টেলিটকের কাছে ১২৭ কোটি ৩৬ লাখ টাকা বকেয়া রয়েছে।

টেলিটক বাংলাদেশ লিমিটেডের ৩জি স্পেকট্রাম এসাইনমেন্ট ফি বাবদ ১ হাজার ৫৮৫ দশমিক ৯৩ কোটি টাকা ইক্যুইটিতে কনভার্সনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাধ্যমে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান মোস্তাফা জব্বার।

এদিকে অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, স্পেকট্রাম চার্জ বাবদ ৩০ কোটি ২০ লাখ টাকা, রেভিনিউ শেয়ার বাবদ ৪৩ কোটি ৮১ লাখ ও এসওএফ বাবদ বকেয়া ৪৭ কোটি ৩৫ লাখ টাকাসহ মোট ১২৭ কোটি ৩৬ লাখ টাকা আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ প্রেসিডেন্ট ম্যাখোঁর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

15 Comments

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার