অন্যান্য দেশ সংযোগ ফিচার বিশ্ব সংযোগ

ঢাকায় পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রঁ

বাংলাদেশে দ্বিপক্ষীয় সফরে আজ সন্ধ্যায় রাজধানী ঢাকায় পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ।

আজ রোববার রাত ৮টা ১০ মিনিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

বিমানবন্দরে পৌঁছার পর ফরাসি প্রেসিডেন্টকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং এসময় উভয় দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।
সশস্ত্র বাহিনী তাকে গার্ড অব অনার প্রদান করে এবং ২১ বার তোপধ্বনি করা হয়।

প্রধানমন্ত্রী এ সময় ফরাসী প্রেসিডেন্টের সঙ্গে মন্ত্রী পরিষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন। শেখ হাসিনা ও ম্যাক্রঁ উভয়েই নয়াদিল্লিতে জি-টোয়েন্টি সম্মেলনে যোগদান শেষে আজ ঢাকায় পৌঁছেন।

১৯৯০ সালের ২০-২৪ ফেব্রুয়ারি সাবেক ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশ সফরের পর এটি বাংলাদেশে কোন ফরাসি প্রেসিডেন্টের দ্বিতীয় সফর। আগামীকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রেসিডেন্ট ম্যাক্রঁর দ্বিপক্ষীয় বৈঠক এবং একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টের উপস্থিতিতে দুই দেশের মধ্যে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে তারা যৌথ প্রেস ব্রিফিং করবেন।

পিএমও অফিস থেকে বের হওয়ার আগে ম্যাক্রঁ সেখানে রাখা দর্শনার্থী বইয়ে সই করবেন। ম্যাক্রঁঁর আজ সন্ধ্যায় তার সম্মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত এক ভোজসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট আগামীকাল সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ক্যাথরিন কোলোনা ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন।

ফরাসি পক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে প্রেসিডেন্ট ম্যাক্রঁর এই সফরটি দুই দেশের মধ্যে আরও অর্থনৈতিক সম্পর্ক সুসংহত এবং ‘কিছু প্রকল্প জোরদার করা’র উপলক্ষ্য হবে।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ  দিল্লি থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার