দিল্লি থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
জি-২০ সম্মেলনে যোগদান শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট, প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ১ টা ৮ মিনিটে (আইএসটি) ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।
ফ্লাইটটি বিকেল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
এর আগে গত শুক্রবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-২০ সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লিতে যান। একইদিন সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা। এর আগে অবশ্য দুদেশের মধ্যে কৃষি গবেষণায় সহযোগিতা, সংস্কৃতি বিনিময় ও বাংলাদেশি টাকা এবং ভারতীয় রুপির (দুই দেশের সাধারণ মানুষ) মধ্যে লেনদেন সহজ করা সম্পর্কিত তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।
শনিবার (৯ সেপ্টেম্বর) জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিন্ন ভিন্ন অধিবেশনে যোগ দেন। শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার’ শীর্ষক দুটি বক্তৃতা দেন তিনি।
‘ওয়ান আর্থ’ ও ‘ওয়ান ফ্যামিলি’ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন, কোভিড মহামারির পর অর্থনৈতিক পুনরুদ্ধার, ইউরোপে যুদ্ধের ফলে জ্বালানি, খাদ্য ও সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের বৈশ্বিক সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার মতো চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করা যায় তা তুলে ধরেন।
এছাড়া প্রধানমন্ত্রী তার সরকারের মেয়াদকালে বিভিন্ন আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অবিশ্বাস্য সাফল্যের অভিজ্ঞতা বিশ্ব নেতৃবৃন্দের কাছে উপস্থাপন করেন।
সম্মেলনের সাইডলাইনে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও বৈঠক করেন শেখ হাসিনা।
জি-২০ সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনের শুরুতে বিশ্বনেতাদের সঙ্গে দেশটির জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সকাল ৯টার পর রাজঘাটে গান্ধী সমাধিতে পৌঁছালে শেখ হাসিনাকে বরণ করে নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিয়ে দেন উত্তরীয়।
আরও পড়ুনঃ খাওয়ার পর হাঁটা কি ভালো?






"টেমস নদীর তীরে বসে মনোনয়ন বাণিজ্য করছেন বিএনপির নেতা" - Tathya Sangjog
September 10, 2023[…] আরও পড়ুনঃ দিল্লি থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী […]
বাইডেনের বাংলাদেশের সাথে সুসম্পর্ক গড়ে তোলার সব ইচ্ছা রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী - Tathya Sangjog
September 10, 2023[…] আরও পড়ুনঃ দিল্লি থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী […]
মরক্কোর ভূমিকম্পে মৃতের সংখ্যা ২,০০০ ছাড়িয়েছে - Tathya Sangjog
September 10, 2023[…] আরও পড়ুনঃ দিল্লি থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী […]
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী - Tathya Sangjog
September 10, 2023[…] আরও পড়ুনঃ দিল্লি থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী […]
"সারাদেশে দুর্নীতির মাত্রা বেড়েছে" - Tathya Sangjog
September 10, 2023[…] আরও পড়ুনঃ দিল্লি থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী […]
দেশে ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু - Tathya Sangjog
September 10, 2023[…] আরও পড়ুনঃ দিল্লি থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী […]
তাদের আন্দোলনের হাট তো ভেঙ্গে গেছে: তথ্যমন্ত্রী - Tathya Sangjog
September 10, 2023[…] আরও পড়ুনঃ দিল্লি থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী […]
বিএনপির আন্দোলনের হাট তো ভেঙ্গে গেছে: তথ্যমন্ত্রী - Tathya Sangjog
September 10, 2023[…] আরও পড়ুনঃ দিল্লি থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী […]
ঢাকায় পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রঁ - Tathya Sangjog
September 10, 2023[…] আরও পড়ুনঃ দিল্লি থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী […]