দেশ সংযোগ

ইতালিতে শরণার্থী বহনকারী নৌকাডুবি, নিহত ৪১

তিউনিসিয়া থেকে ইতালিতে শরণার্থী বহনকারী একটি নৌকা ডুবে ৪১ জন নিহত হয়েছে।

ইতালির সরকারি নিউজ চ্যানেল আরএআই জানিয়েছে, ঘটনাটি ঘটেছে সিসিলি দ্বীপের কাছে। উদ্ধারকারী দল যে চার শরণার্থীকে উদ্ধার করেছে তারা গায়ানা ও আইভরি কোস্টের বাসিন্দা। চারজনকেই কোস্টগার্ড হেফাজতে নিয়েছে। সিসিলি দ্বীপটি আফ্রিকার কাছাকাছি এবং উদ্বাস্তু চোরাচালানের জন্য পরিচিত।

গত কয়েক মাসে তিউনিসিয়া থেকে ইতালিতে উদ্বাস্তু বহনকারী বেশ কয়েকটি নৌকা বিধ্বস্ত হয়েছে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, চলতি বছর এ পর্যন্ত ৯৩ হাজারেরও বেশি শরণার্থী ইতালিতে এসেছে। বেশিরভাগ শরণার্থী গায়ানা, আইভরি কোস্ট, মিশর এবং তিউনিসিয়া থেকে ইতালিতে আসে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী সরকার ইউরোপীয় ইউনিয়নকে পাচার রোধে অভিযানে যোগ দিতে অনুপ্রাণিত করেছে। এর পরও চোরাকারবারিদের নৌকায় করে বিপুল সংখ্যক শরণার্থী ইতালি পৌঁছে যাচ্ছে।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ প্রতিদিন আলু খেলেও কি ওজন কমানো যায়?

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য