দেশ সংযোগ ফিচার

ভারতে ২ হাজার টাকার নোটও বাতিল

ভারতে এবার বাতিল করা হয়েছে ২ হাজার টাকার নোট। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যেকোনো ব্যাংকে গিয়ে নোটের পরিবর্তে সমমূল্যের অন্য ব্যাংক নোট নিতে পারবেন দেশটির নাগরিকেরা।

২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার ১ হাজার ও ৫০০ টাকার ব্যাংক নোট বাতিল করে নতুন ২ হাজারের ব্যাংক নোট চালু করে। সে হিসেবে সদ্য বাতিলের ঘোষণা দেয়া ২ হাজারের ব্যাংক নোটের বয়স মাত্র ৭ বছর। আর সাত বছরেই বাজার থেকে বিদায় নিতে চলেছে ২ হাজারের ব্যাংক নোট।

শুক্রবার (১৯ মে) সন্ধ্যা ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে নোট বাতিলের নতুন নির্দেশনার কথা জানানো হয়। ঘোষণায় বলা হয়, ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যযন্ত নোটের সমমূল্য নোট ব্যাংক থেকে মিলবে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, গত দু’বছর ধরে নতুন করে ২ হাজারের ব্যাংক নোট ছাপাত না মোদি প্রশাসন। এমনকি বাজারেও তেমন দেখা যায় না বড় অংকের নোট। তাছাড়া বাজারে গিয়ে ২ হাজারের নোট দিয়ে কিছু কেনাকাটা করলে খুব সহজে সেই নোটের খুচরা ফেরত পাওয়া যেত না। ফলে ২ হাজারের নোটের চাহিদা ক্রমশ কমে আসছিল।

যদিও হঠাৎ করে মোদি প্রশাসন কেন ২ হাজার টাকার নোট বাতিল করল, সেটা নিয়ে কোনো ব্যাখ্যা নেই সরকারের কাছে। ভারতের সংবাদমাধ্যমগুলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বরাত দিয়ে জানায়, এই মহুর্তে ৩.৬৫ লক্ষ কোটি ২ হাজারের নোট দেশটির বাজারে রয়েছে।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ খাওয়ার সাথে সাথে এই কাজটি করবেন না

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার