গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাজীপুরে দ্রুতগতির মোটরসাইকেল উল্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার কাশিমপুর সুলতান মার্কেট স্কয়ার গেট এলাকায় বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধার সারদাগঞ্জ ভুইঁয়া পাড়ার সাজু ইসলামের ছেলে মেহেদী হাসান (১৫) ও ছোটভাই ইসরাফিল (৯)।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গাইবান্ধার সাজু মিয়া দীর্ঘদিন ধরে কাশিমপুরে সারদাগঞ্জ ভূঁইয়াপাড়ায় সপরিবারে বসবাস করে আসছিলেন। তার বড় ছেলে মেহেদী হাসান ওই এলাকার সুলতান মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণি এবং ছোট ভাই ইশরাফিল একই স্কুলের তৃতীয় শ্রেণিতে লেখাপাড়া করতো। আজ বাবার মোটরসাইকেল নিয়ে ছোট ভাইকে পেছনে বসিয়ে বড় ভাই মেহেদী কাশিমপুর-আশুলিয়ার শ্রীপুর সড়ক দিয়ে ঘুরতে ছিল। এ সময় দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় হঠাৎ বাইকটি উল্টে যায়। পরে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে গাজীপুরের শেখ ফাজিলাতুননেছা মেমোরিয়াল কেপিজে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই মারা যায়।
আরও পড়ুনঃ “শেখ হাসিনা ক্ষমতায় না এলে বঙ্গবন্ধু হত্যার বিচার হতো না”





