জাতীয় ফিচার

র‍্যাব নিরাপত্তার উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

"বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল পছন্দ ব্রুনেইয়ের সুলতানের"

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) নিয়ে জার্মানভিত্তিক সম্প্রচার সংস্থা ডয়চে ভেলে যে ভিডিও ডকুমেন্টারি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, র‍্যাব রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহৃত হচ্ছে না। সংস্থাটি নিরাপত্তার উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডয়চে ভেলের প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, র‍্যাব তৈরি হয়েছিল এমন এক সময়, যখন দেশে ব্যাপক সন্ত্রাস ও জঙ্গিবাদ ছিল। সবার মনে আছে এক দিনে ৬৪ জেলার ৬৩ জেলায় ৪৯৫টি বোমাবাজি হয়েছিল। জঙ্গিবাদের জন্য বাংলা ভাইয়ের জন্ম হয়েছিল। গাছে লটকে মানুষকে হত্যা করা হয়।

তিনি বলেন, আপনাদের মনে আছে, বিচারকক্ষে বোমাবাজি হয়। একজন বিদেশি রাষ্ট্রদূত এক জায়গায় বেড়াতে গেছেন, সেখানে বোমাবাজি হয়। মানুষ মারা যায়। তা ছাড়া তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার ওপরও হামলা হয়। দেশে বোমাবাজির সংস্কৃতি হয়। এগুলো সবাই শুনেছেন।

আমেরিকা ও ইউরোপের পরামর্শে ২০০৪ সালে র‍্যাব গঠিত হয়েছিল উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, প্রথম দিকে র‍্যাব বাড়াবাড়ি করেছে। বর্তমান সময়ে তারা যথেষ্ট পরিপক্ব হয়েছে। র‍্যাব জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে কাজ করে। যুক্তরাষ্ট্র এদের প্রশিক্ষণ দিয়েছে। সহযোগিতা করেছে। র‍্যাব রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে না।

আরও পড়ুনঃ একক ভর্তি পরীক্ষায় কোনো বিশ্ববিদ্যালয়ের আপত্তি নেই: শিক্ষামন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র