জাতীয় ফিচার

বাংলাদেশ থেকে আরও ১ লাখ ৮০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া

বাংলাদেশ থেকে আরও ১ লাখ ৮০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া

মালয়েশিয়া বাংলাদেশ থেকে নতুন করে আরও ১ লাখ ৮০ কর্মী নেবে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।

আজ মঙ্গলবার এ তথ্য জানান তিনি।

মো. গোলাম সারোয়ার বলেছেন, মালয়েশিয়া সরকারের অনুমোদনে বাংলাদেশ থেকে ১০ লাখ নতুন কর্মীর ডিমান্ডের মধ্যে ঢাকা ইতোমধ্যে প্রায় ৩ লাখ কর্মী পাঠানোর অনুমোদন পেয়েছে। এর মধ্যে এ পর্যন্ত মালয়েশিয়ায় পৌঁছেছে প্রায় ১ লাখ ২০ হাজার নতুন কর্মী।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, আরও অন্তত ১ লাখ ৮০ হাজার নতুন কর্মী বৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের প্রক্রিয়া চলমান রয়েছে, যারা চলতি বছরের মধ্যেই মালয়েশিয়ায় পৌঁছাতে পারবেন। এ ছাড়া পরবর্তীতে ডিমান্ড অনুমোদন প্রক্রিয়া আবার চালু হলে বাংলাদেশ থেকেই সর্বোচ্চসংখ্যক শ্রমিক মালয়েশিয়ায় যাওয়ার অনুমোদন পাবেন।

প্রসঙ্গত, মালয়েশিয়ার শ্রমিক সংকট নিরসনে ২০২১ সালের ১৯ ডিসেম্বর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি চুক্তি হয়। সমঝোতা স্মারকে সই করেন বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ ও মালয়েশিয়ার সাবেক মানবসম্পদমন্ত্রী সেরি এম সারাভানান। এরপর গত বছরের ২ জুন ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে শ্রমবাজার বিষয়ক অভিযোগ থেকে মুক্ত হয় বাংলাদেশ।

আরও পড়ুনঃ ব্লু ইকোনমি নীতি বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র