অস্ট্রেলিয়ায় ধর্ষণকারী হিসেবে পুলিশের নথিতে শাকিব খানের নাম
অস্ট্রেলিয়ায় বর্বর ধর্ষণকারী হিসেবে পুলিশের নথিতে উঠে এসেছে ঢাকাই সিনেমার আলোচিত নায়ক শাকিব খানের নাম।
অস্ট্রেলিয়া পুলিশের একটি রিপোর্টে দেখা গেছে, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শাকিব খান ওরফে রানা। ক্যারিয়ারের প্রথমবার অস্ট্রেলিয়া গিয়েই এমন ধর্ষণকাণ্ড ঘটিয়েছেন ঢাকাই সিনেমার এ নায়ক। শাকিব খানের বিষয়ে পুলিশ রিপোর্টে এমন তথ্যই মিলেছে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সেন্ট জর্জ পুলিশ স্টেশনে ধর্ষণের অভিযোগে শাকিব খানের বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার ওই নারী নিজেই। মামলার সাক্ষী হয়েছেন প্রযোজক রহমত উল্লাহ। মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তার নাম ম্যাথিউ জন ক্রুকসন।
পুলিশ রিপোর্টে জানা যায়, ১৩ সেপ্টেম্বর ২০১৬ রাতে নভোটেল দ্য গ্র্যান্ড প্যারেড অ্যাপার্টমেন্ট ৭২১ ব্রাইটন লা স্যান্ডস হোটেল কক্ষে রাত ২টা থেকে ৪টা পর্যন্ত সময়ে ওই নারীকে ধর্ষণ করেন শাকিব খান। ধর্ষণকারী শাকিব খান মদ্যপ অবস্থায় মাতাল হয়ে ওই নারীকে নির্মমভাবে যৌনাচার চালিয়েছেন।
পুলিশ অভিযোগে আরও বলা হয়েছে, শাকিব খান রানা একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা। ভুক্তভোগী তার চাচা রহমত উল্লাহর ফিল্ম প্রযোজনা প্রতিষ্ঠানে প্রডিউসার হিসেবে কাজ করেন।
আরও পড়ুনঃ আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠি ইন্টারপোলে





