চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
কক্সবাজারের চকরিয়ায় ব্রিজে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে দুজন নিহত হয়েছেন।
আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কলাতলী এলাকার ১২ নম্বর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকচালক ঝিনাইদহের শৈলকূপার দুপচর ইউনিয়নের ভাটইবাজার গাবলা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে এরশাদ মণ্ডল (৩৮) ও হেলপার সিলেটের গোয়াইনঘাটের জাফলং মুহাম্মদপুরের আবদু রাজ্জাকের ছেলে মো. সিব্বির আহমদ মারুফ (১৯)
এ বিষয়ে চিরিঙ্গা হাইওয়ে থানার এসআই খোকন রুদ্র বলেন, সেভেন রিং সিমেন্ট বোঝাই কক্সবাজারগামী একটি ট্রাক (ঢাকা মেট্টো-শ-১৮-৮১২৩) চকরিয়ার হারবাংয়ের উত্তর হারবাং কলাতলী ১২ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা দেয়। ট্রাকের সামনের অংশ দুমড়ে গিয়ে তা উল্টে আটকা পড়েন চালক-হেলপার। তাদর উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ শনিবার সারাদেশে সব মহানগরে বিএনপির প্রতিবাদ সমাবেশ





