আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস
আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো ‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’প্রতিপাদ্যে দিবসটি পালন করা হবে।
১৯৮৩ সাল থেকে প্রতিবছর এ দিনটি বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে।
১৯৬২ সালের ১৫ মার্চ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি কংগ্রেসে ভোক্তার স্বার্থ রক্ষার বিষয়ে বক্তৃতা দেন। ভোক্তার চারটি অধিকার সম্বন্ধে তিনি আলোকপাত করেন। এগুলো হলো- নিরাপত্তার অধিকার, তথ্যপ্রাপ্তির অধিকার, পছন্দের অধিকার এবং অভিযোগ প্রদানের অধিকার। ১৯৮৫ সালে জাতিসংঘ কেনেডি বর্ণিত চারটি মৌলিক অধিকারকে আরও বিস্তৃত করে অতিরিক্ত আরও আটটি মৌলিক অধিকার সংযুক্ত করে। ঐতিহাসিক দিনটির স্মরণে ১৯৮৩ সাল থেকে প্রতিবছর এ দিনটি বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে।
বাংলাদেশে ভোক্তার স্বার্থ সংরক্ষণ ও ভোক্তা-অধিকার বিরোধী কাজ প্রতিরোধের উদ্দেশ্যে ২০০৯ সালে সরকার ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করে। এ আইন বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠা করা হয় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠার পর থেকে ভোক্তা স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ সংস্থা। প্রতিবছর এ দিবসকে পালন করছে সরকারি এ সংস্থা।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
প্রতিবছরের মতো এবারও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচিতে দিবসটি পালন করছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা করবে। সেখানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি সেখানে ‘সিসিএমএস’ নামের অ্যাপ উদ্বোধন করবেন। ভোক্তারা এই অ্যাপের মাধ্যমে সহজেই অভিযোগ দায়ের করতে পারবেন। এছাড়া একটি স্মরণিকা প্রকাশ হবে, যার মোড়ক উম্মোচন করা হবে ওই অনুষ্ঠানে।
আরও পড়ুনঃ বিশ্বের সবচেয়ে বেশি দূষিত দেশের তালিকায় পঞ্চম বাংলাদেশ






"সুযোগসন্ধানী ব্যবসায়ীরা অবৈধভাবে পণ্য মজুত করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছেন" - tathyasangjog
March 15, 2023[…] আরও পড়ুনঃ আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস […]