ডাচ্-বাংলা ব্যাংকের টাকা ছিনতাই; খুলনা থেকে গ্রেফতার ৩
রাজধানী থেকে ডাচ্-বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে খুলনা নগরীর জোড়াগেট এলাকার সিএন্ডবি কলোনি থেকে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে।
এ বিষয়ে খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, ঢাকার ডিবি পুলিশের একটি টিম সিএন্ডবি কলোনির টু আর-২ নং ভবনের চারতলায় জাহাঙ্গীরের বাসায় অভিযান চালায়। ওই বাসা থেকে জাহাঙ্গীরের ভগ্নীপতি আকাশ ও দুই নারীকে আটক করা হয়েছে।
অভিযানে থাকা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদ জানান, আকাশকে নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে। ছিনতাই হওয়া টাকার মধ্যে এ পর্যন্ত মোট ছয় কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ মার্চ) সিলেটে বিশেষ অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতারের পাশাপাশি আড়াই কোটি টাকা উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ আরও ৬ মাস বাড়ছে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ





