বিবাহবিচ্ছেদের পর প্রথমবার প্রাক্তন স্বামীর সাথে দেখা গেল কারিশমাকে
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর এবং তার প্রাক্তন স্বামী এবং ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে দীর্ঘদিন পর একসঙ্গে দেখা গেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে এমন একটি ভিডিও।
১২ মার্চ কারিশমা এবং সঞ্জয়ের ছেলে কিয়ান রাজ কাপুরের জন্মদিন এবং তাই প্রাক্তন দম্পতি তাদের ছেলের জন্মদিন উদযাপন করতে একসঙ্গে একটি পারিবারিক মধ্যাহ্নভোজে অংশ নিয়েছিলেন।
কারিশমা কাপুর ২০০৩ সালে সঞ্জয় কাপুরকে বিয়ে করেন, তারপর ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায়। এই দম্পতির দুই সন্তান সামাইরা কাপুর এবং ছেলে কিয়ান রাজ কাপুর। এরপর ২০১৭ সালে প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়। এই দম্পতির আজরিয়াস নামে একটি ছেলে রয়েছে।
আরও পড়ুন : ২৬ বছরে পা দিলেন জাহ্নবী, শুভেচ্ছা জানিয়ে যা বললেন বোন খুশি






ওমরাহ করতে চান রাখি সাওয়ান্ত, আসছে রমজানে রাখবেন রোজাও - tathyasangjog
March 12, 2023[…] আরও পড়ুন : বিবাহবিচ্ছেদের পর প্রথমবার প্রাক্তন … […]