জাতীয় ফিচার

ময়মনসিংহে ১০৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ময়মনসিংহ বিভাগের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আজ ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার বিকেলে সার্কিট হাউস মাঠে আয়োজিত এক জনসভায় ফলক উন্মোচনকালে প্রধানমন্ত্রী ময়মনসিংহ বিভাগে ৫৭০ দশমিক ০৭ কোটি টাকা ব্যয়ে ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ২ হাজার ৭৬২ দশমিক ২৭ কোটি টাকা ব্যয়ে আরো ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে গোটা ময়মনসিংহ উৎসবের নগরীতে পরিণত হয়। পুরো শহরকে শেখ হাসিনার প্রতিকৃতি এবং রঙিন পোস্টার, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত করা হয়েছে।

উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ছবির ভিত্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন, ৫০ শয্যা বিশিষ্ট ডা. মুশফিকুর রহমান শুভ মেমোরিয়াল ইসলামিক মিশন হাসপাতাল, ত্রিশাল উপজেলায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ১০০০ আসন বিশিষ্ট একটি অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার নির্মাণ, ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে গফরগাঁওয়ের চরআলগী ইউনিয়ন রক্ষা বাঁধ নির্মাণ, নতুন সদর উপজেলা পরিষদ হাসপাতাল, হালুয়াঘাটে গোরবাকুড়া-কড়ইতলী স্থলবন্দর, জেলা আইনজীবী সমিতির মূল ভবন- শহীদ অ্যাডভোকেট নজরুল ইসলাম ভবন ও বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ।

এছাড়াও, ভিত্তিপ্রস্তর স্থাপন করা উন্নয় প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা হল নির্মাণ, শেখ রেহানা হল, রোজী জামাল হল, সরকারি আনন্দ মোহন কলেজে ৫০০ শয্যা বিশিষ্ট ৫তলা ছাত্রী হোস্টেল ও বিদু্যুৎ বিতরণ ব্যবস্থা।

আরও পড়ুনঃ “বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী চীন”

রিপোর্টার

About Author

2 Comments

  1. ১০ ঘণ্টায়ও নেভেনি সীতাকুণ্ডের তুলার গোডাউনের আগুন - tathyasangjog

    March 11, 2023

    […] আরও পড়ুনঃ ময়মনসিংহে ১০৩টি উন্নয়ন প্রকল্প উদ্বো… […]

  2. রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪ - tathyasangjog

    March 11, 2023

    […] আরও পড়ুনঃ ময়মনসিংহে ১০৩টি উন্নয়ন প্রকল্প উদ্বো… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র