১০ ঘণ্টায়ও নেভেনি সীতাকুণ্ডের তুলার গোডাউনের আগুন
সীতাকুণ্ডের কুমিরায় তুলার গুদামের আগুন ১০ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি।
শনিবার বেলা ১১টার দিকে তুলার গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
ফায়ার সার্ভিস বলছে, আগুন অনেকটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি এখনও। এরইমধ্যে দেখা দিয়েছে পানি সংকট। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে সবাইকে নিরাপদে থেকে আগুন নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক।
সরেজমিনে দেখা গেছে, এখনও আগুনের শিখায় লাল হয়ে আছে সীতাকুণ্ড ওই তুলার গুদামটি। ফায়ার সার্ভিসের চেষ্টায় ১০ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন। দেখা দিয়েছে পানি সংকট। আশপাশের উৎস থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে প্রাণপণে চেষ্টা করা হচ্ছে। আর যে অংশের আগুন নিভেছে, সে অংশের তুলো পুড়ে ছাই হওয়ার পর মূলত আগুন নিভেছে।
আরও পড়ুনঃ ময়মনসিংহে ১০৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর





