“বিএনপির মুখে রাজনীতির আষাঢ়ে গল্প তামাশা ছাড়া কিছু নয়”
যারা দণ্ডপ্রাপ্ত পলাতক আসামীর নেতৃত্বে রাজনীতি করে তাদের মুখে অন্যদের নিয়ে পলায়নপর রাজনীতির আষাঢ়ে গল্প তামাশা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই বিবৃতি প্রদান করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দল বিএনপির তথাকথিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান একুশে আগস্টের খুনি দ-প্রাপ্ত আসামী তারেক রহমান প্রায় দেড় দশক বিদেশে পলাতক রয়েছে। যারা দ-প্রাপ্ত পলাতক আসামীর নেতৃত্বে রাজনীতি করে তাদের মুখে অন্যদের নিয়ে পলায়নপর রাজনীতির আষাঢ়ে গল্প তামাশা ছাড়া কিছু নয়।
তিনি বলেন, আওয়ামী লীগ এদেশের গণমানুষের সংগঠন। এদেশের মানুষের অধিকার আদায়ে চরম প্রতিকূল পরিবেশে প্রতিষ্ঠিত হওয়া এবং দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে অপরিসীম ত্যাগ-তিতিক্ষা অত্যাচার-নির্যাতন স্বীকার করে ও আত্মদানের মধ্য দিয়ে বহু ঝড়-ঝঞ্ঝা বাধা-বিঘœ পেরিয়ে এগিয়ে চলা সংগঠনের নাম আওয়ামী লীগ।
ওবায়দুল কাদের বলেন, শত-সহস্র বৈরী পরিবেশেও জনগণকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ানো সংগঠনের নাম আওয়ামী লীগ। আওয়ামী লীগ কখনো পলায়নপর রাজনীতি করেনি করবেও না।
আরও পড়ুনঃ ফ্যামিলি কার্ড বাড়ানোর চেষ্টা চলছে: বাণিজ্যমন্ত্রী






শেখ মুজিব শিল্প-সংস্কৃতি বিকাশেও ছিলেন সদানিবেদিত প্রাণ: তথ্যমন্ত্রী - tathyasangjog
March 9, 2023[…] […]