জাতীয় ফিচার

‘বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, জনগণ তাদের সাথে নেই’

'বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, গণতন্ত্র ধ্বংস করছে

বিএনপি মুখে যতটা বলে কাজে ততটা দেখোতে পারে না, জনগণ তাদের সাথে নেই, কর্মসূচিতে নেতাদের নেতাকর্মীদের অংশগ্রহণও কমে গেছে; দলটি এখন নিঃশব্দে মানববন্ধন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘বিএনপি যদি রাজনৈতিকভাবে আন্দোলন করে তবে সেভাবেই তাদের মোকাবিলা করবে আওয়ামী লীগ। কিন্তু জ্বালাও-পোড়াও আর সহিংসতা শুরু করে ক্ষমতাসীন দল হিসেবে আমাদের ব্যবস্থা তো নিতেই হবে’

আজ ৬ মার্চ সচিবালয়ের মন্ত্রণালয় সভাকক্ষে তিনি বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোই বিএনপির লক্ষ্য, ক্ষমতায় যাওয়া তাদের লক্ষ্য নয়।

এ সময় সেতুমন্ত্রী বিএনপি মহাসচিবকে আলোচনার বসার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্রে আলোচনা হয় প্রকাশ্যে, এখানে ব্যাকডোরের কোনো সুযোগ নেই। দরকার হলে আসুন, আলোচনায় বসি।

তিনি বলেন, গণতন্ত্রে ব্যাকডোরে কোনো আলোচনা হয় না; যা হয় প্রকাশ্যে। দরকার হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলব, আসুন আলোচনায় বসি।

তবে সংলাপের সেই সম্ভাবনা নেই জানিয়ে কাদের আরও বলেন, আপাতত আলোচনার সম্ভাবনা দেখছি না। নির্বাচন আগে এমন সংকট তো নতুন নয়, কালো মেঘ অনুভূত হয়, তা আবার কেটেও যায়। এখনই কিছুই বলা যাবে না কখন কী হয়!

আরও পড়ুন : ৩ মার্চ, ইতিহাসের পাতায় দিনটি কেমন ছিলো?

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র