জাতীয় ফিচার

আজ ৭ মার্চ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিয়ে তথ্যমন্ত্রী যা বললেন

৭ মার্চ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ নিয়ে তথ্যমন্ত্রী

৭ মার্চ, ১৯৭১ সালে রেসকোর্স ময়দানে ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জ্বালাময়ী সে ভাষণের পর স্বাধীনতার আগুন জ্বলে উঠেছিলে লাখো বাঙালির প্রাণে। বঙ্গবন্ধুর সেই ভাষণকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ বলে আখ্যায়িত করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ দুপুরে তথ্য ভবনে মন্ত্রী বলেন, ‘৭ মার্চের ভাষণে একটি জাতি স্বাধীন হয়েছে। ইউনেস্কো আজকে ৭ মার্চের ভাষণকে ইতিহাসের অনন্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে, জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। আমার বিবেচনায় জাতির পিতার এই ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ।’

এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলে ড. হাছান মাহমুদ বলেন, ‘অথচ ৭৫ সালের পর এই ভাষণ বাজানোর জন্য অনেকে গ্রেফতার হয়েছে। দেখুন যারা এই দিনটিকে অস্বীকার করে, তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে কীভাবে বিশ্বাস করা বলা যাবে!’

তিনি বলেন, ‘এখনও দলটি পৃষ্ঠপোষকতায় স্বাধীনতাবিরোধীরা বাংলাদেশের রাজনীতি সক্রিয়। জনগণকে তাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আরও পড়ুন: ‘বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, জনগণ তাদের সাথে নেই’

রিপোর্টার

About Author

1 Comment

  1. "দেশে যতটুকু গণতন্ত্র আছে, তা শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে" - tathyasangjog

    March 7, 2023

    […] আরও পড়ুনঃ আজ ৭ মার্চ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ন… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র