হৃতিক-সাবার বিয়ের দিনক্ষণ ঠিক, নভেম্বরেই বাঁধছেন গাঁটছড়া
আসছে নভেম্বরেই নাকি অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। সেই সাথে এরই মধ্য দিয়ে রণবীর-আলিয়া, ভিকি-ক্যাটরিনা, সিদ্ধার্থ-কিয়ারার পর বলিপাড়ার যোগ হচ্ছে নতুন জুটি নাম। প্রথম স্ত্রী সুজানের সঙ্গে বলিউড অভিনেতা হৃতিকে বিচ্ছেদ হয় ২০১৩ সালে।
পাত্রী সাবা আজাদের হৃতিকরে চেয়ে বয়সে এক যুগ ছোট। তবে এটিই নতুন নয় এমন বয়সের পার্থক্য রয়েছে শাহিদ-মিরা, সাইফ-কারিনা জুটিতেও।
জানা গেছে, নায়কের চেয়ে ১২ বছরের ছোট অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে আগামী নভেম্বরেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন হৃতিক। যদিও বলিউডে এই বয়সের পার্থক্য নিয়ে চুটিয়ে সংসার করছেন শাহিদ-মিরা, সাইফ-কারিনারা।
বিষয়টি নিয়ে হৃতিক-সাবা কিছু না জানালেও সম্প্রতি একটি ভেরিফায়েড টুইটারে ভাইরাল হওয়া এক টুইটে দাবি করা হয়েছে, দুজনেই নিজেদের সম্পর্ক পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার কথা ভাবছেন। পরবর্তীতে বিষয়টি আরও জোরাল হয়, করণ জোহরের জন্মদিনের পার্টিতে প্রথমবার একসঙ্গে জনসম্মুখে আসায়।
বিভিন্ন গণমাধ্যমের দাবি, সাবাকে কখনও রোশন পরিবারের সঙ্গে, কখনও আবার হৃতিকের দুই ছেলেকে নিয়ে ঘুরতে দেখা যাচ্ছে।
এর আগে গত বছরে হৃতিকের সঙ্গে সাবার চুম্বনের দৃশ্য ছড়িয়ে পড়ে। এমনকি নতুন সংসারের জন্য হৃতিক ১০০ কোটি টাকা দামের একটি ডুপ্লেক্স ফ্ল্যাট কিনেছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: পরীমণির ছেলের মুখে ভাত অনুষ্ঠানে পথশিশুরা নিমন্ত্রিত





