ভয়াবহ বিস্ফোরণ অক্সিজেন প্ল্যান্টে, মারা গেছেন ৫ জন, দগ্ধ ৩০
বন্দর নগরী চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধার হয়েছে। দগ্ধ ৩০ জনকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে জানিয়ে সংস্থাটির স্টেশন ম্যানেজার সুলতান মাহমুদ জানান, বিস্ফোরণে প্রায় দেড়-দুই কিলোমিটার এলাকায় ভূমিকম্পের মতো ঝাঁকুনি লাগে। ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস কর্মীরা ৩ জনকে জীবিত উদ্ধার ও ৩ জনের মরদেহ বের করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি, প্রাথমিক তদন্ত শেষে কারণ জানা যাবে।
গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবক দলের এক সদস্য জানান, বিস্ফোরণে স্থানীয় অনেক দোকান-পাট ও ঘরবাড়িতে লোহার টুকরো গিয়ে পড়ে। ব্যাপক ক্ষয়ক্ষতি পাশাপাশি আহতও হয়েছেন বহু মানুষ।





