“দণ্ডপ্রাপ্ত হওয়ায় খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না”
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দুটি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারবেন না। এ ছাড়া তিনি যেহেতু অসুস্থ, সেক্ষেত্রে তার রাজনীতি করার বাস্তবতাও নেই।
আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জমশেরপুর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আনিসুল হক বলেন, বেগম খালেদা জিয়া দুটি দুর্নীতি মামলার আসামি। একটি মামলায় তাকে দণ্ড দেয়া হয়েছে। তাই সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ধারা অনুযায়ী তিনি কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। বেগম জিয়ার ভাই শামীম ইস্কান্দারের আবেদনের পরিপ্রেক্ষিতে দুটি শর্তে দণ্ডাদেশ স্থগিত রেখে প্রধানমন্ত্রী ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারাবলে নির্বাহী আদেশে তাকে মুক্তি দেন। দুটি শর্ত হলো: তিনি নিজ বাসায় চিকিৎসা নেবেন, বিদেশে যেতে পারবেন না এবং সে সময় রাজনীতি করতে পারবেন না। আমার সহকর্মীরা যা বলছেন, তারা বাস্তব কথাই বলেছেন। যিনি অসুস্থ হয়ে বের হয়েছেন, তার তো রাজনীতি করার কথা নয়। তাই সেক্ষেত্রে তাদের কথায় যুক্তি রয়েছে।






শিগগির হাট ও বাজার স্থাপন আইনের বিধিমালা আসছে - tathyasangjog
February 25, 2023[…] আরও পড়ুনঃ “দণ্ডপ্রাপ্ত হওয়ায় খালেদা জিয়া নির্ব… […]
এবার জাপানে আঘাত হানল ৬.১ মাত্রার ভূমিকম্প - tathyasangjog
February 25, 2023[…] […]