খালেদা জিয়ার নির্বাচন করতে পারার প্রশ্নই আসে না: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,বাংলাদেশের আইন অনুযায়ী কেউ যদি দুবছরের বেশি সাজাপ্রাপ্ত হন, তাহলে তিনি নির্বাচন করতে পারেন না। খালেদা জিয়া দুবছরের বেশি সাজাপ্রাপ্ত; সুতরাং তার নির্বাচন করতে পারার প্রশ্নই আসে না।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
খালেদা জিয়া রাজনীতি করতে পারবে কিনা – শর্তে এমন কিছু উল্লেখ আছে কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, শর্তে তিনি রাজনীতি করতে পারবেন সেটি নেই। বলা আছে: তিনি ঘরে থেকে চিকিৎসা নেবেন এবং অন্য কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন না। সুতরাং তিনি রাজনীতি করতে পারার কথা নয়।
এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বেগম জিয়াকে মুক্তি দেয়া হয় দুটি শর্তে। একটি হলো বাসায় থেকে চিকিৎসা নেবেন। আরেকটি হলো দেশের বাইরে যেতে পারবেন না। রাজনীতি করতে পারবেন না – এমন কোনো শর্ত ছিল না।
এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন এটা আইনমন্ত্রী বলেনি, আমি খোঁজ নিয়েছি। এটা বিভিন্ন গণমাধ্যম ভিন্নভাবে প্রচার করছে।
বিএনপি শহীদ মিনারে গিয়ে রাজনীতির শিকার হয়েছে দলটির এমন দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ফুল দেয়ায় কোনো বাধা দেয়নি। বিএনপি একুশের চেতনা ধারণ করে না। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলায়ও ফেল করেছিলেন। সেই দলের নেতাকর্মীরা এখন একুশের চেতনা নিয়ে কথা বলেন। বিএনপি মাতৃভাষাবিরোধী উল্লেখ করে তিনি বলেন, বিএনপি যাদের নিয়ে রাজনীতি করে, তারা আরবি হরফে বাংলা চালু করতে চেয়েছিল। যুদ্ধাপরাধী এবং মাতৃভাষাবিরোধীদের নিয়ে ফুল দিতে গিয়ে তারা নানা অভিযোগ করছে।
আরও পড়ুনঃ রোহিঙ্গাদের আরো ৪.৫ মিলিয়ন ডলার মানবিক সহায়তা দিচ্ছে জাপান






বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫ - tathyasangjog
February 23, 2023[…] […]