“পদযাত্রায় বাধা দেয়ার জন্য নয়, জনগণের নিরাপত্তার জন্য আ. লীগ কর্মসূচি দিচ্ছে”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পদযাত্রায় বাধা দেয়ার জন্য নয়, জনগণের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে। আমরা জনগণকে পাহারা দেই, আমরা জনগণের পাহারাদার।
আজ শনিবার গাজীপুরে একটি রিসোর্টে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা ও আনন্দ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের।
সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ক্ষমতায় আছি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ১৪ বছর ক্ষমতায়। ক্ষমতাসীন দল হিসেবে দেশের জনগণের জানমাল রক্ষা করা আমাদের করণীয় দায়িত্ব। জনগণের জানমাল আমাদের রক্ষা করতে হবে।
ওবায়দুল কাদের বলেন, আমাদের এখানকার অভিজ্ঞতা সুখকর না। বিএনপি আন্দোলনের কথা বলে আতংক ছড়ায়। তারা যখনই আন্দোলন করে ভাঙচুর করে, মানুষকে পুড়িয়ে মারে। আমরা এসব কারণে জনগণকে পাহারা দেই।
তিনি বলেন, এই সরকার যতদিন ক্ষমতায় আছে, অভিনয় শিল্পীদের কোনো কালো আইন নিয়ন্ত্রণ করতে পারবে না।
আরও পড়ুনঃ নিজস্ব সংস্কৃতির চর্চায় আমরা হবো অনুকরণীয় : তথ্যমন্ত্রী






"নতুন পাঠ্যক্রমের ওপর জঙ্গি হামলা হয়েছে" - tathyasangjog
February 18, 2023[…] আরও পড়ুনঃ “পদযাত্রায় বাধা দেয়ার জন্য নয়, জনগণের… […]
সিরিয়ায় আইএসের হামলায় নিহত ৫৩ - tathyasangjog
February 18, 2023[…] […]
বগুড়ায় আগুনে পুড়ে দুই সহোদরের মৃত্যু - tathyasangjog
February 18, 2023[…] […]
রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি - tathyasangjog
February 18, 2023[…] […]
তিন মাসে ঠান্ডাজনিত রোগে দেশে ১০৯ জনের প্রানহানি - tathyasangjog
February 18, 2023[…] […]
রোববার প্রধানমন্ত্রী কালশী ফ্লাইওভার উদ্বোধন করবেন - tathyasangjog
February 18, 2023[…] […]