জাতীয়

পাকিস্তানে পুলিশ প্রধানের কার্যালয়ে বন্দুক হামলায় নিহত ২

পাকিস্তানের করাচি শহরে পুলিশ প্রধানের কার্যালয়ে বন্দুক হামলায় দুই জন নিহত ও এক পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন।

আজ শুক্রবার সন্ধ্যায় এ হামলা চালিয়েছে বন্ধুকধারীরা। থানা লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ও কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে তারা। এতে দুই বন্দুকধারী নিহত হয়েছে।

এদিকে সিন্ধু রেঞ্জার্সের এক মুখপাত্র বলেছেন, প্রাথমিক অনুমান বলছে বন্দুক হামলার ঘটনায় আট থেকে দশজন ‘সশস্ত্র সন্ত্রাসী’ রয়েছে। করাচির মেইন শারিয়া ফয়সালে পুলিশ প্রধানের কার্যালয়ের পাশেই অবস্থিত সদর থানা। সেখানেও হামলা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সদর পুলিশ স্টেশন।

বন্দুকধারীদের মোকাবিলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও রেঞ্জার্স ডাকা হয়েছে। শারিয়া ফয়সাল হলো করাচির একটি গুরুত্বপূর্ণ স্থান। পাকিস্তান বিমানবাহিনীর ফয়সাল ঘাঁটিসহ আরও বেশ কয়েকটি কৌশলগত স্থাপনা রয়েছে। এখানে পুলিশ প্রধানের কার্যালয়ে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রথম হামলার খবর পাওয়া যায়।

আরও পড়ুনঃ “চিকিৎসায় অবহেলা মেনে নেওয়া হবে না”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র