ফিচার ব্যবসা-বাণিজ্য

শেয়ারবাজারে বেড়েছে বিনিয়োগকারী

শেয়ারবাজার

মন্দা থাকলেও শেয়ারবাজারে বেড়েছে দেশি ও বিদেশি বিনিয়োগকারী। চলতি বছরের প্রথম দেড় মাসে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের সংখ্যা বেড়েছে সাড়ে পাঁচ হাজারের ওপরে।

সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল)- এর তথ্য অনুযায়ী দেখে নেয়া যাক শেয়ারবাজারে বিনিয়োগকারীদের হালনাগাদ তথ্য।

২০২২ সাল শেষে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা ছিল ১৮ লাখ ৬১ হাজার ৩০১টি, যা বেড়ে এখন (১৩ ফেব্রুয়ারি) দাঁড়িয়েছে ১৮ লাখ ৬৬ হাজার ৮২৩টিতে। অর্থাৎ ২০২৩ সালের প্রথম দেড় মাসে ৫ হাজার ৫২২টি বিও হিসাব বেড়েছে।

এছাড়া, বর্তমানে পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব আছে ১৩ লাখ ৯৪ হাজার ২১৪টি। ২০২২ সাল শেষে এই সংখ্যা ছিল ১৩ লাখ ৮৯ হাজার ৮৯০টি। অর্থাৎ দেড় মাসের ব্যবধানে পুরুষ বিনিয়োগকারীদের হিসাব ৪ হাজার ৩২৪টি বেড়েছে।

নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৭৯টি। ২০২২ সাল শেষে এই সংখ্যা ছিল ৪ লাখ ৫৫ হাজার ২৪টি। এ হিসাবে দেড় মাসে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ১ হাজার ৫৫টি।

দেড় মাসে কোম্পানি বিও হিসাব বেড়েছে ১৪৩টি। বর্তমানে কোম্পানি বিও হিসাব রয়েছে ১৬ হাজার ৫৩০টি। ২০২২ সাল শেষে এই সংখ্যা ছিল ১৬ হাজার ৩৮৭টিতে।

দেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব আছে ১৭ লাখ ৮৭ হাজার ৫৭টি। যা ২০২২ সাল শেষে ছিল ১৭ লাখ ৮১ হাজার ৭৯৭টি। অর্থাৎ দেড় মাসে দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ৫ হাজার ২৯০টি।

সিডিবিএল’র তথ্য অনুযায়ী, বিদেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে ৬৩ হাজার ২৩৬টি। ২০২২ সাল শেষে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ৬৩ হাজার ১১৭টিতে। অর্থাৎ দেড় মাসে বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ১১৯টি।

আরও পড়ুন : দেশে জুলাই-জানুয়ারিতে রপ্তানি আয় ৯ দশমিক ৮১ শতাংশ বেড়েছে

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ব্যবসা-বাণিজ্য

২৫০ কর্মীর অসুস্থতায় বন্ধ হওয়া অ্যাপলের প্রতিষ্ঠান চালু হচ্ছে

নিম্নমানের খাবার খেয়ে ২৫০ জন কর্মী অসুস্থ হওয়ার প্রায় ১ মাস পর চালু হতে যাচ্ছে অ্যাপলের পণ্য সরবরাহকারী ফক্সকনের চেন্নাই