জাতীয় ফিচার

আওয়ামী লীগ আমলেই নির্বাচন নিরপেক্ষ হয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন যে আওয়ামী লীগ সরকারের আমলে সুষ্ঠু হয়, অবাধ ও নিরপেক্ষ হয়, সেটাই এই নির্বাচনের (রংপুর সিটি নির্বাচন, ছয়টি উপ-নির্বাচনসহ সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচন) মধ্যদিয়ে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, আমি মনে করি, এরপরে আর কেউ নির্বাচন নিয়ে কোন কথা উত্থাপন করার সুযোগ পাবে না। কারণ আমরা ক্ষমতায় থাকলেও মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আমরাই সংগ্রাম করেছি। কাজেই সেই ভোটের অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই মনে করি। আর সেভাবেই এদেশে সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা আজ জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার সমাপনি বক্তব্যে এসব কথা বলেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা শেষে স্পীকার প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

প্রধানমন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী অনেক নির্বাচন আমরা দেখেছি। জিয়াউর রহমানের আমলে হ্যাঁ-না ভোট হয়েছে, না বাক্সে কোনো ভোট নেই, পাওয়া যায় না। রাষ্ট্রপতি নির্বাচনে দেখেছি- কিভাবে কারচুপি করা হয়েছে। জেনারেল এরশাদের আমলে ৮৬ সালের নির্বাচনে আমরা অংশ নিয়েছিলাম। সেই নির্বাচনের ফলাফল ৪৮ ঘন্টা বন্ধ রেখে, জেনারেল এরশাদ নির্বাচনের ফলাফল পরিবর্তন করান, সেটাও আমরা দেখেছি। খালেদা জিয়া ২০০৬ সালের ১৫ ফেব্রুয়ারী প্রহসেনের একতরফা ভোট করেছিলেন। কিন্ত ভোট চুরি করলে, দেশের মানুষ তাদের ছেড়ে দেয় নাই। ভোট চুরির অপরাধে দেশের জনগণ আন্দোলন করে খালেদা জিয়াকে মাত্র দেড় মাসের মাথায় পদত্যাগে বাধ্য করেছিল। তারপরে নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় আসলাম। তিনি বলেন, ২০০১ সালের নির্বাচনে আবার একটা চক্রান্ত ছিল গ্যাস বিক্রী নিয়ে। কাজেই সেটা নিয়ে বিএনপি-জামাত জোট আসলো ক্ষমতায়। এসে সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিসহ নানারকম অপকর্ম করে, দেশে এমন পরিস্থিতির সৃষ্টি করলো যে ইমার্জেন্সি এলো। সেই অবস্থা থেকে দেশকে মুক্ত করে, আমরা দেশে উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে সক্ষম হয়েছি।শত বাধা ও প্রতিকূলতা ডিঙ্গিয়ে দেশের উন্নয়নের গতিধারা ধরে রাখতে সক্ষম হওয়ার কথা উল্লেখ করে সংসদ নেতা বলেন, নানা প্রতিকূলতা আমাদের মোকাবেলা করতে হয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রেই তাঁর সরকার দেশের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, দেশ আরও এগিয়ে যাক, সেই লক্ষ্য নিয়েই কাজ করছি। একদিনে শত সড়ক, শত সেতু অতীতে কেউ কোনদিন উদ্বোধন করতে পেরেছে ? এটা আওয়ামী লীগ সরকার পেরেছে। তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে চ্যালেঞ্জ ছিল। নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণের এই একটি সিদ্ধান্ত সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি পরিবর্তন করে দিয়েছে। আমরাও যে পারি, তা আমরা প্রমাণ করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু বলতেন- বাঙালি জাতিকে কেউ দাবায়ে রাখতে পারবা না। আমিও বলি, বাংলাদেশকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না। ২০২১ সালে আমরা রূপকল্প ঘোষণা করেছিলাম, সেটা আমরা বাস্তবায়ন করেছি। এখন ২০৪১ সালের মধ্যে আমরা গড়ে তুলবো স্মার্ট বাংলাদেশ। ইনশাল্লাহ সেই স্মার্ট বাংলাদেশও আমরা গড়ে তুলতে সক্ষম হবো।

প্রধানমন্ত্রী বলেন, আমরা এ পর্যন্ত ৩০ লাখ পরিবারকে বিনামূল্যে জমিসহ ঘর করে দিয়েছি, তাদের আত্মনির্ভরশীল হওয়ার ব্যবস্থা করেছি। আরও ৪০ হাজার ঘর নির্মাণ করা হচ্ছে। খবর নিচ্ছি- আর কেউ ভূমিহীন আছে কিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশে একটি মানুষও গৃহহীন বা ঠিকানাবিহীন থাকবে না।

আওয়ামী লীগ সভাপতি বলেন, দেশের মানুষকে কথা দিয়েছিলাম- ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো, আমরা তা গড়ে তুলেছি। একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা ব্রডব্যান্ড পৌঁছে দিয়েছি। মহামারী কোভিড-১৯ আমরা সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। অনেক উন্নত দেশও বিনামূল্যে ভ্যাকসিন বা করোনা টেস্ট করতে পারেনি, কিন্তু আমরা পেরেছি। সারাবিশ্বের মধ্যে করোনা মোকাবেলায় বাংলাদেশ পঞ্চম এবং দক্ষিণ এশিয়ায় প্রথম স্থান অর্জন করেছে। করোনা মহামারী পরবর্তী রাশিয়া-ইউক্রেণ যুদ্ধের কারণে বৈশ্বিক সঙ্কটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সঙ্কট মোকাবেলায় আমরা কৃষি উৎপাদনের ওপর জোর দিয়েছি। এই মুহূর্তে বাংলাদেশে ১৯ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে। যুদ্ধের কারণে সারাদেশে মূল্যস্ফীতি অনেক বেড়ে গেছে। যত টাকাই লাগুক আমরা যেখান থেকে পারছি আমদানী করছি, যাতে দেশের কোন মানুষের কষ্ট না হয়, সঙ্কটে না পড়ে। টাকার দিকে তাকাচ্ছি না। কারণ আমাদের রাজনীতিই হচ্ছে দেশের মানুষের কল্যাণ করা।

আরও পড়ুনঃ এসডিজি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে সরকার

রিপোর্টার

About Author

12 Comments

  1. তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৯ হাজার ছাড়াল - tathyasangjog

    February 8, 2023

    […] আরও পড়ুনঃ আওয়ামী লীগ আমলেই নির্বাচন নিরপেক্ষ হ… […]

  2. "বাংলাদেশ আজ বিশ্বে ‘ইকনোমিক টাইগার’ হিসেবে উঠে এসেছে" - tathyasangjog

    February 8, 2023

    […] আরও পড়ুনঃ আওয়ামী লীগ আমলেই নির্বাচন নিরপেক্ষ হ… […]

  3. ১৮ ফেব্রুয়ারি উত্তরা এবং ১ মার্চ থেকে মিরপুর-১০ এ থামবে মেট্রোরেল - tathyasangjog

    February 8, 2023

    […] আরও পড়ুনঃ আওয়ামী লীগ আমলেই নির্বাচন নিরপেক্ষ হ… […]

  4. সংসদের ২১তম অধিবেশনের সমাপ্তি - tathyasangjog

    February 8, 2023

    […] আরও পড়ুনঃ আওয়ামী লীগ আমলেই নির্বাচন নিরপেক্ষ হ… […]

  5. সৌদির বাণিজ্যমন্ত্রী ঢাকায় বিজনেস সামিটে অংশ নেবেন - tathyasangjog

    February 8, 2023

    […] আরও পড়ুনঃ আওয়ামী লীগ আমলেই নির্বাচন নিরপেক্ষ হ… […]

  6. বাংলাদেশের কাছে খাদ্য-ওষুধ সহায়তা চাইল তুরস্ক - tathyasangjog

    February 8, 2023

    […] আরও পড়ুনঃ আওয়ামী লীগ আমলেই নির্বাচন নিরপেক্ষ হ… […]

  7. স্কুলের পিকনিক বাস উল্টে নিহত ২ - tathyasangjog

    February 8, 2023

    […] আরও পড়ুনঃ আওয়ামী লীগ আমলেই নির্বাচন নিরপেক্ষ হ… […]

  8. সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল - tathyasangjog

    February 8, 2023

    […] আরও পড়ুনঃ আওয়ামী লীগ আমলেই নির্বাচন নিরপেক্ষ হ… […]

  9. সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা - tathyasangjog

    February 8, 2023

    […] আরও পড়ুনঃ আওয়ামী লীগ আমলেই নির্বাচন নিরপেক্ষ হ… […]

  10. ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি পাঠ্যবই বাতিল করলো এনসিটিবি - tathyasangjog

    February 8, 2023

    […] আরও পড়ুনঃ আওয়ামী লীগ আমলেই নির্বাচন নিরপেক্ষ হ… […]

  11. দেশ ও সমাজ গঠনেও পত্রিকা ভূমিকা রাখতে পারে : তথ্যমন্ত্রী - tathyasangjog

    February 8, 2023

    […] আরও পড়ুনঃ আওয়ামী লীগ আমলেই নির্বাচন নিরপেক্ষ হ… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র