জাতীয় ফিচার

পদযাত্রার নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেবে ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, বিএনপির কর্মসূচি পদযাত্রার নামে বিশৃঙ্খলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার বিএনপির কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, এই পদযাত্রা কর্মসূচি থেকে যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো ঘটনা ঘটে, তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বুধবার সন্ধ্যায় ডিএমপি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

তিনি বলেন, দুই কোটি নগরবাসীর এই ঢাকা শহরে প্রায় সব সময় যানজট লেগেই থাকে। এর মধ্যে কিছু রাজনৈতিক দল ও সংগঠন সরকারি কর্মদিবসে এমন সব কর্মসূচি দেন যাতে জনগণকে চরম দুর্ভোগে পড়তে হয়।

এ সময় বিএনপির নীতিনির্ধারকদের উদ্দেশে ডিএমপি কমিশনার আরও বলেন, সড়ক বন্ধ করে কর্মসূচি না দিয়ে বড় বড় মাঠ আছে। সেখানে কর্মসূচি পালন করুন।

আরও পড়ুনঃ এসডিজি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে সরকার

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র