জাতীয় ফিচার

“স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট রাস্তা দরকার”

বিএনপির সমাবেশে আ. লীগের কেউ হামলায় জড়ালে শাস্তি: কাদের

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট রাস্তা ও স্মার্ট কানেক্টিভিটি দরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের লট নং ডিএস-৫ এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পুরো প্রকল্পের দৈর্ঘ্য ২০৯ কিলোমিটার। এতে খরচ হবে প্রায় ১৭ হাজার কোটি টাকা।

প্রকল্প শেষ হওয়ার আগেই সড়কগুলোর বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মান বজায় রেখে নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ করতে হবে। ঢাকা সিলেট মহাসড়কটি শুরুতেই চার লেন হওয়া উচিত ছিল। প্রকল্প গ্রহণে এসব ভুল করা উচিত নয়।

ওবায়দুল কাদের বলেন, নতুন করে কোনো প্রকল্প নয়, চলমান প্রকল্পগুলোর কাজ সমাপ্ত করতে হবে গুনগতমান বজায় রেখে। এখন সিলেটের মানুষ প্রতীক্ষায় আছে। এই সড়ক উন্নয়নে সবচেয়ে খুশী সিলেটের মানুষ। যেসব মানুষ উপকারভোগী তারাই সবচেয়ে খুশী। কাজটি যথাসময়ে শেষ হবে। কোয়ালিটি ফার্স্ট।

আরও পড়ুনঃ তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র