জাতীয় ফিচার

রাজস্ব সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের রাজস্ব ব্যবস্থাপনার উন্নয়নের লক্ষ্যে আজ এখানে দুই দিনব্যাপী রাজস্ব সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দেশে প্রথম এ ধরনের সম্মেলনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম এবং সদস্য ড. আব্দুল মান্নান শিকদার বক্তৃতা করেন। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য প্রদ্যুৎ কুমার সরকার ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে এনবিআরের কার্যক্রমের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। সম্মেলন উপলক্ষে মূল্য সংযোজন কর (ভ্যাট), শুল্ক ও আয়কর বিষয়ক তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ “উপনির্বাচনে ভোটারদের উপস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব মিথ্যাচার করেছেন”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র