Uncategorized

শহিদ আফ্রিদির মেয়েকে বিয়ে করলেন শাহিন আফ্রিদি

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদির মেয়ে আনশার সঙ্গে বর্তমান সময়ের পেস সেনসেশন শাহিন শাহ আফ্রিদি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

শুক্রবার পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তানের করাচিতে বৃহস্পতিবার ছিল মেহেদি অনুষ্ঠান, শুক্রবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শাহিন-আনশা।

শাহিন আফ্রিদির বিয়েতে উপস্থিত ছিলেন পাকিস্তান দলের বেশ কয়েকজন ক্রিকেটার। অধিনায়ক বাবর আজম এবং মোহাম্মদ হাফিজের সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদও।

বাংলাদেশে বিপিএল অংশ নেওয়ায় বিয়েতে উপস্থিত থাকতে পারেননি মোহাম্মদ রিজওয়ান। তবে সতীর্থকে টুইটারের মাধ্যমে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন উইকেটরক্ষক এই ব্যাটার।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান